Posts

Showing posts from August, 2022

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ শিক্ষা সময় ২ মিনিটে পড়ুন রোববার (৩১ জুলাই) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা । বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা মধ্য-আগস্টে শুরু করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ওই সময় দেশে বন্যার আশঙ্কা থাকায় পরীক্ষা কার্যক্রম আবার বাধার মুখে পড়তে পারে। তাই ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়, যা চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে। ১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, ১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, পরদিন ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি...

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে উদ্যোগ গ্রহণ

উন্নত বাংলাদেশ বিনির্মাণে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন উদ্যোগ গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে কারিগরি শিক্ষা ও প্রযুক্তি হস্তান্তরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসসমূহের ভূমিকা শীর্ষক 'মোফা টেলিগ্রাম সিরিজ'-এর ২য় ওয়েবিনার মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে উদ্যোগ গ্রহণ শাতিলা শারমিন ২ মিনিটে পড়ুন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৬ জুলাই) রাতে এক বার্তায় জানিয়েছে, ওয়েবিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন। সভায় বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ দূতাবাসসমূহের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। আরও পড়ুন: এসএসসির রুটিন অনুমোদন যে কোনো সময় 'মোফা টেলিগ্রাম সিরিজ'-এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ...